
টাঙ্গাইলের
মধুপুর উপজেলার জলই গ্রামে এক
মর্মান্তিক দুর্ঘটনায় পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু
হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের সৃষ্টি
করেছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, একটি ছাগল পরিত্যক্ত
টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে
উদ্ধার করতে প্রথমে একজন
নিচে নামেন। পরে তিনি আর
ওপরে না উঠলে তাকে
উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও
কয়েকজন গর্তে নামেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে সবাই অসুস্থ
হয়ে পড়েন এবং দুর্ঘটনার শিকার
হন।
খবর
পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে গর্ত থেকে
চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া
হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা
হলেন— নেইমার ম্রং (১০), রতন নকরেক
(২৫), গ্রাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু
হাজং (৩৫)।
স্থানীয়দের
ধারণা, দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া টয়লেটের
গর্তে জমে থাকা বিষাক্ত
গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের
আত্মার শান্তি কামনা করেছেন স্থানীয়রা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর
প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।